ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ৮

Printed Edition

এএফপি

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের সেকাদাউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

এয়ারবাস এইচ-১৩০ মডেলের ওই হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন চালক এবং একজন সহকারী চালক ছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই এলাকা থেকে উড্ডয়ন করার পর ৮টা ৩৯ মিনিটে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।

জাকার্তা গ্লোবকে সেকাদাউ পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারের সব আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকারী দল দুর্ঘটনার দিনই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হলেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে লাশগুলো সরিয়ে নেয়ার কাজ ব্যাহত হয়।