আদমদীঘিতে মামলার জেরে বিধবাকে কুপিয়ে হত্যা

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে একটি মামলার জেরে ক্ষিপ্ত হয়ে এক বিধবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হাবিবা ঊর্মি (৩৬) তার বড় বোন উম্মে হাফিজার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এই হামলায় হাফিজার স্বামী ও সন্তানসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের নাতি ফারসিদ তালুকদারকে হত্যার চেষ্টা চালান একই গ্রামের কহির ফকির ও তার লোকজন। ওই ঘটনায় ফারসিদের মা উম্মে হাফিজা বাদি হয়ে মামলা করেন। সম্প্রতি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হাফিজার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন।