শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তিতে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Printed Edition
artho-2
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তিতে থ্যালাসেমিয়া সম্পর্কে কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার করপোরেট প্রধান কার্যালয়ে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মাফরুহা আক্তার (রুমানা) কর্মশালায় থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা: এ কে এম একরামুল হোসাইন স্বপন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা: কবীরুল ইসলাম, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম এবং করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তাবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন। বিজ্ঞপ্তি।