বিসিবিকে তাসকিনের ধন্যবাদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
খেলোয়াড়দের বিদেশী লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি) নীতি সহজ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেসার তাসকিন আহমেদ। গতকাল সাংবাদিকদের তাসকিন জানান, আন্তর্জাতিক লিগ খেলোয়াড়দের টেকনিক্যালি এবং মানসিকভাবে অভিজ্ঞতা অর্জনে অনেক বেশি সহায়তা করে। বিদেশী লিগে খেলার কারণে বিভিন্ন দেশের কোচিং স্টাফ-খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা অনেক বেশি উপকৃত করে।
দুবাইয়ে চলমান আইএল টি-২০ লিগ খেলে আসা তাসকিন বলেন, ‘ভিন্ন ভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম শেয়ার করলে অনেক কিছু শেখা যায়। আলাদা কোচিং প্যানেল থাকে এবং সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। অনাপত্তিপত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য আমি বিসিবির কাছে কৃতজ্ঞ। এটি শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই লাভবান করবে। এটি অব্যাহত থাকলে দেশের ক্রিকেটারদের মান এবং মূল্য বৃদ্ধি পাবে।’
আইএল টি-২০ তে ৬ ম্যাচে ৯ উইকেট নেয়া তাসকিন খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে।