আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
Printed Edition
কাঠমান্ডু পোস্ট
ব্যাপক সমালোচনা ও তদন্তের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার এক ফেসবুক বার্তার মাধ্যমে তিনি নিজের পদত্যাগের এই ঘোষণা দেন, যা নেপালের কেন্দ্রীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং নিজস্ব এনজিও ‘হামি নেপাল’-এর রহস্যজনক আর্থিক উৎস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সুদান গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল ও ‘জেন-জে’ মুভমেন্ট তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। পদত্যাগপত্রে গুরুং উল্লেখ করেন যে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের সঙ্ঘাত এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের অধীনে রেখেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের তরুণ প্রজন্মের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা সুদান গুরুং গত মার্চ মাসে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।