মিনেসোটায় আইসিইর অভিযান

আটক বাবা-ছেলেকে মুক্তির আদেশ আদালতের

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের অভিযান চলাকালে আটক আদ্রিয়ান কোনেহো আরিয়াস ও তার পাঁচ বছর বয়সী ছেলে লিয়াম কোনেহো রামোসকে গত শনিবার মুক্তির আদেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট এর তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথমদিকে অভিবাসন কর্মকর্তারা মিনিয়াপোলিসের শহরতলী থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে, এই শিশু বালকটি তাদের অন্যতম।

অভিযান চলাকালে এই বালকের একটি ছবি ভাইরাল হয়, সেখানে তাকে তাদের বাড়ির সামনে নীল বানি টুপি পরা অবস্থায় ফেডারেল এজেন্টদের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শনিবার এক রায়ে মার্কিন জেলা আদালতের বিচারক ফ্রেড বিয়ারি ওই বাবা ও ছেলেকে মুক্তির আদেশ দেন। রায়ে বিচারক বিয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অভিবাসন নীতি বাস্তবায়ন সংক্রান্ত অভিযানের তীব্র সমালোচনা করেন।