চট্টগ্রাম-৯

উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী : ডা: ফজলুল হকের

Printed Edition
3rd-5
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফজলুল হকের গণসংযোগ

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া জোরালো হচ্ছে। ভোটের মাঠে দল ও নিজের অবস্থান শক্ত করতে প্রতিদিনই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আসনটির জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক। তারই অংশ হিসেবে শনিবার দুপুরে নগরীর এনায়েত বাজার এলাকার পাড়া-মহল্লা, বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ভোটারদের সাথে সরাসরি কথা বলেন প্রার্থী। কাউকে বুকে জড়িয়ে। কারো সাথে হাত মিলিয়ে দেন নানা প্রতিশ্রুতি।

গণসংযোগে ডা: ফজলুল হক তুলে ধরেন নিজের কর্মপরিকল্পনা এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ সময় প্রার্থী এলাকার দীর্ঘ দিনের সমস্যাগুলোর কথা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে তিনি সড়ক ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার আশ্বাসও দিচ্ছেন তিনি।

এ সময় অনেক ভোটার নিজেদের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। বিশেষ করে জলাবদ্ধতা, বেহাল সড়ক, গ্যাস ও পানির সঙ্কট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। প্রার্থীরা এসব সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। নগরীর এই আসনটিতে জয়ী হলে জনগণকে সাথে নিয়ে গড়বেন ইনসাফের বাংলাদেশ।

গণসংযোগকালে, ন্যায় বিচার, সুশাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চান জামায়াত প্রার্থী ডা: ফজলুল হক। বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দেয়ারও আবেদন জানান চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত এই প্রার্থী। বিজ্ঞপ্তি।