আইআইইউসিতে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাব-৩-এ আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন কম্পিউটার ল্যাব স্থাপন ও পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ল্যাবে প্রায় ৪০টি অত্যাধুনিক ম্যাক মিনি কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিজ্ঞপ্তি।