শিক্ষক লাঞ্ছনা শাহ মখদুম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর শাহ মখদুম কলেজে এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত করা হয়েছে। একই সাথে অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
গত রোববার (১৫ মার্চ) কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ উল্লেখ করে সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ছাত্র রাজনীতি স্থগিত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ খালিদ আলম। উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, গোলাম মোস্তফা মামুন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মুর্শিদসহ অন্য সদস্যরা।