কেরালায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ নিহত ১৩
Printed Edition
বিবিসি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ত্রিশূরে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এই প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। কারখানাটিতে আসন্ন একটি উৎসবের জন্য বাজি তৈরির কাজ চলছিল। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ তাদের সবার জন্য দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল। বিস্ফোরণে আরো বেশ কয়েকজন আহত হয়েছে যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শেষে হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ করছে। শহর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিএন সুরেন্দ্রন বলেন, দুপুরের তীব্র গরমের কারণে এই বিস্ফোরণ হতে পারে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় ঠিক কতজন শ্রমিক সেখানে ছিলেন বা কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। অতিরিক্ত তাপমাত্রা এই মর্মান্তিক ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ এটি ছিল চলতি সপ্তাহে ঘটা দ্বিতীয় ঘটনা।