মনিরামপুরে ২০ দিনের ব্যবধানে ২ প্রার্থীর নাম ঘোষণা বিএনপি জোটের
Printed Edition
আধুল মতিন মনিরামপুর (যশোর)
যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে ২০ দিনের ব্যবধানে জোটের দুইজনকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। এ নিয়ে উপজেলার সব শ্রেণী-পেশার মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরপল ইসলাম আলমগীর যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ইসলামী ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি দলীয় জোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর বিএনপি দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি এম ইকবালের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকে তিনি তার এলাকায় নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখছেন।
এদিকে, গত বুধবার জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগঅ-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসের নাম জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর পৌর শহরের বি?োভ মিছিল করে বিএনপির একটি প?। মিছিলে ‘অবৈধ মনোনয়ন মানি না- মানবো নাঙ সেৎাগান দিতে দেখা যায়।