বেসিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Printed Edition
দেশের তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং আরো জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ১১ মার্চ ঢাকার একটি হোটেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো: আমিরুল ইসলাম খান এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস ইফতার মাহফিল ২০২৬-এর আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, সহ-আহ্বায়ক ফেরদৌস আলমসহ বেসিস সহায়ক কমিটির সদস্যরা, বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা, তথ্যপ্রযুক্তি খাতের নেতারা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। বিজ্ঞপ্তি।