ভাতা-নিরাপত্তার দাবিতে ইসির সামনে পর্যবেক্ষকদের মানববন্ধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব হয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। গতকাল রোববার দুপুরে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু পালন করে সংগঠনটি।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা প্রদান, দায়িত্ব পালনকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যবেক্ষক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রাপ্তি সহজীকরণ।

ইওএস-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকেরা নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। তাদের ন্যায্য অধিকার আদায় এবং পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।