চীনে খেলতে যাবে বসুন্ধরা অ্যাকাডেমি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
১-৮ নভেম্বর চীনের গুয়াংজু শহরে শুরু হবে হুররে কাপ ফুটবল। এ আসরটি বিভিন্ন দেশের ক্লাবগুলোর অ্যাকাডেমি দলকে নিয়ে হয়। যেমন লিভারপুর অ্যাকাডেমি, ম্যানসিটি অ্যাকাডেমি ইত্যাদি। এবার চীনের এ আসরে খেলার আমন্ত্রণ পেয়েছে বসুন্ধরা কিংস ফুটবল অ্যাকাডেমি। আটটি চীনা অ্যাকাডেমি এবং ৮টি বিদেশী অ্যাকাডেমি নিয়ে হয় এ আসর। ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান, নেদারল্যান্ড, ইংল্যান্ডের অ্যাকাডেমিগুলো খেলবে এ টুর্নামেন্টে। অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের জন্য নির্ধারিত এ আসর। বসুন্ধরা অ্যাকাডেমিও খেলবে এ টুর্নামেন্টে। জানান ক্লাব সভাপতি ইমরুল হাসান।