মেহেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী অ্যাড. সাকিল
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাকিল আহমাদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার নূরুল উল্লাহ, যুবশক্তির জেলা কমিটির সদস্য আমির হামজাসহ অন্যরা। মনোনয়নপত্র উত্তোলনের পরে মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাকিল আহমাদ এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল।