ঢাকায় ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট’ মডেলের উদ্যোগ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ‘জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট মডেল’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ ল্েয ঢাকা মহানগরের ১০৫ কিলোমিটার সড়কে মডেলটি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সমীা পরিচালনার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে যুগোপযোগী করতে সরকারের অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ৩১ মার্চ অনুষ্ঠিত এক সভায় সংশ্লিষ্ট সব সংস্থার অংশগ্রহণে এ বিষয়ে আলোচনা হয় এবং একটি সমন্বিত মডেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।

প্রস্তাবিত মডেলের আওতায় ঢাকা শহরের উত্তর-দণিমুখী পাঁচটি এবং পূর্ব-পশ্চিমমুখী তিনটি প্রধান সড়কসহ মোট ১০৫ কিলোমিটার সড়ককে ‘জিরো সিগনাল’ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ৩৭টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ওভারপাস, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ ও ইউ-লুপ নির্মাণের সুপারিশ করা হয়েছে, যাতে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করতে পারে।

এ ছাড়া ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন এবং পথচারীদের নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে ১২ এপ্রিল সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী করণীয় নির্ধারণে একটি টেকনিক্যাল উপকমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল উপকমিটির বৈঠকে স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশ প্রণয়ন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৩ এপ্রিল এক স্মারকে ডিএমপির মাধ্যমে সম্ভাব্যতা সমীা সম্পন্ন করে অগ্রগতি জানাতে নির্দেশ দেয়।

আদেশে আরো বলা হয়, প্রস্তাবিত ১০৫ কিলোমিটার সড়কে অবকাঠামোগত উন্নয়নের উপযোগিতা যাচাইয়ে এ সমীা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমীার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদপে নেয়া হবে।

এ প্রকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও চিফ ইনোভেশন কর্মকর্তা আবদুল্লাহ আল হাক্কানীকে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এ মডেল রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।