শোক সংবাদ
ছেনোয়ারা বেগম
Printed Edition
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পাঠানপাড়ার বাসিন্দা মো: জাকির হোসেন কন্ট্রাকটারের সহধর্মিণী ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: সোলাইমানের মাতা ছেনোয়ারা বেগম (৫৫) গতকাল শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্বামী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার বিকেলে চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে পাঠানপাড়া জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা