ইউরোপীয় পণ্যে শতভাগ আমদানি শুল্কের কড়া হুমকি ট্রাম্পের
Printed Edition
বিবিসি
ইউরোপের কোনো দেশ মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স (ডিএসটি) বা ডিজিটাল কর বসালে, সেই দেশের উৎপাদিত সমস্ত পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর এই ডিজিটাল কর আরোপের নীল নকশা তৈরি করেছে এবং কিছু দেশ তা কার্যকরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে ওয়াশিংটনও হাত গুটিয়ে বসে থাকবে না এবং সাথে সাথে কঠোর বাণিজ্যিক জবাব দেবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।