আইসিএমএবি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতল ইবিএল

Printed Edition
artho-3
আইসিএমএবি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতল ইবিএল

ব্যাংকিং খাত ও জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-তে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ইবিএল কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন।

২০০৭ সালে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড চালু হওয়ার পর থেকে ইবিএল ধারাবাহিকভাবে করপোরেট গভর্ন্যান্স ও আর্থিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার জন্য পুরস্কার পেয়ে আসছে। এ পর্যন্ত ব্যাংকটি মোট ১২টি পুরস্কার অর্জন করেছে- এর মধ্যে রয়েছে দু’টি গোল্ড, ছয়টি সিলভার এবং চারটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রতি বছর এ বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড আয়োজন করে। বিজ্ঞপ্তি।