হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত
Printed Edition
হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসির (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) পর্ষদ সভা গত ১১ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো: সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।