অং সান সু চির সাজা কমিয়েছে মিয়ানমার
Printed Edition
রয়টার্স
মিয়ানমার দেশটির কারাবন্দী সাবেক নেতা অং সান সু চির সাজা কমিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। ৮০ বছর বয়সী সু চি দুর্নীতি থেকে শুরু করে উসকানি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক অপরাধের জন্য ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার মিত্রদের দাবি, তাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছিল।
গতকাল শুক্রবার তার আইনজীবী রয়টার্সকে জানান, তার সাজার মেয়াদ এক ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। কিন্তু নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চিকে তার সাজার বাকি মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটাতে দেয়া হবে কি না, তা পরিষ্কার হয়নি। শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪৩৩৫ জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। এই নিয়ে গত ছয় মাসে তিনবার এ ধরনের পদক্ষেপ নিলো মিয়ানমার।