গলাচিপায় হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ

Printed Edition

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গলাচিপা ইউএনও কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হোসেন, গলাচিপা উপজেলা শাখার বিএনপি সভাপতি ও মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ: ছত্তার হাওলাদার, সহসভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপি মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাকসুদ তালুকদার, বেল্লাল হোসেন প্রমুখ।

জানা গেছে, গণ অধিকার পরিষদের সভাপতি ও ভিপি নুরুল হক নুর এ আসন থেকে নির্বাচন করবেন এবং বিএনপি জোট করলে এ আসনে সমঝোতা হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।