ইউপি সদস্যসহ ৪ মাদককারবারি গ্রেফতার
Printed Edition
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীতে ইউপি সদস্যসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের শীর্ষ মাদক সম্রাট ফারুক আহম্মেদের (৩০) বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
অন্য গ্রেফতারকৃতরা- উপজেলার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে কুড়িকাহনিয়া ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪), বর্তমানে তিনি গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী ফারুকের বাড়ি থেকে মাদক পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে আটককৃতদের দেহ তল্যাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এ আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদকনিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ফারুক আহমেদের নামে ঝিনাইগাতী থানায় প্রায় দুই ডজন মাদক মামলা রয়েছে।