মাধবীলতা

Printed Edition
nittodin-4
মাধবীলতা

ছোট্ট বন্ধুরা,

তোমরা অনেক ফুলের নাম জানো। দেখেছ অনেক ফুল। মাধবীলতা ফুল দেখেছ কি?

এটি একটি কুণ্ডলাকৃতির স্থূলকায় গুচ্ছবদ্ধ ফুল। লতানো গাছে ফুটে থাকা মাধবীলতা বড়ই সুন্দর। এর সৌরভ কিছুটা উগ্র।

উদ্যান-শৈলীতে মাধবীলতার আবেদন অসামান্য। সারা বছরই এ ফুল ফোটে।

এবার ছবি দেখো এবং মজা করো। মাধবীলতার লতানো গাছ, এর ফুলের রঙ ও গন্ধ সম্পর্কে বন্ধুদের সাথে আলাপ করতে পারো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।

- লোপাশ্রী