যুবলীগের সরকারবিরোধী মিছিল

যশোরে আ’লীগের প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ ৪০ জনের নামে মামলা, গ্রেফতার ৯

Printed Edition

যশোর অফিস

যশোরে যুবলীগের ব্যানারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, সাবেক পাঁচ এমপি, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের ৮০ থেকে ১০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বাদি হয়ে এ মামলা করেছেন।

মামলার আসামিরা হলেনÑ যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ (সদর) আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক এমপি ইয়াকুব আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যুবলীগের সাবেক নেতা শহীদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু, শেখ আতিকুর রহমান বাবু ওরফে জার্মান বাবু, শহরের পুরাতন কসবা কাজীপাড়ার ইয়াকুব আলীর ছেলে ফাহিম মোল্লা, সাবেক এমপি রণজিত রায়ের ছেলে রাজীব রায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ছেলে শুভ ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবু, কামাল হোসেন পর্বত, মনি, তৌফিক, সোহান, লোকমানের ছেলে বাবলু, মৃত কিবরিয়ার ছেলে ওয়াসেল, মৃত কাটোর ছেলে রবি, মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর, মাসুদের ছেলে আব্দুল্লাহ, সুজন, পট্টি, নুরুল আলমের ছেলে শরিফুল আলম সুজন, আইজুলের ছেলে চয়ন, শাওন, মুন্সি বাবুর ছেলে সবুজ, আরিফ আহাদুল, বজলু খলিফার ছেলের শাহাদত, মৃত খালেকের ছেলে আমিরুল, মৃত হারুনের ছেলে শহীদ, মৃত মোহাম্মদ আলীর ছেলে ডাবলু, সরোয়ারের ছেলে মিলন, মন্টুর ছেলে রিমন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও তার ছেলে রতি নাথ, ষষ্ঠীতলাপাড়ার সৈয়দ আহমেদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

এদিকে মিছিল করার ঘটনায় পুলিশ এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে। তারা হলেনÑ শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন, ষষ্ঠীতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু, সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, সুজলপুরের রফিক উদ্দিনের ছেলে সুমন, সুমনের ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার মৃত সলেমান দফাদারের ছেলে শাহাজাহান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনায় ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৮০ থেকে ১০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এদের মধ্যে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। তাদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।