মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পাকিস্তান!

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে চুক্তিবদ্ধ থাকার পরও তিনি ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী মৌসুমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে জায়গা পেয়েছেন মুজারাবানি। তিনি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার পর দ্রুতই জিম্বাবুয়ের এই পেসারকে দলে ভেড়ায় কলকাতা।

তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ চলতি মৌসমে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ক্লাব ইসলামাবাদ ইউনাইটেডের সাথে এক কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন মুজারাবানি। পাকিস্তানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, আইপিএল থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি পিএসএলের চুক্তি থেকে সরে দাঁড়ান।