সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান

Printed Edition
artho-1
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান

সরকারি সফরে গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। আইএসপিআর।