ওয়ার্নের মৃত্যুর জন্য করোনার টিকা দায়ী

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২২ সালে থাইল্যান্ডে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। মৃত্যুর চার বছর পর নতুন তথ্য হাজির করেছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। জ্যাকসন দাবি করেছেন, করোনার টিকা তার বাবার মৃত্যুর ঘটনায় ভূমিকা রাখতে পারে। এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন ২০২১ সালে টিকার দুই ডোজ নেয়ার পর তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ স্বাভাবিক বলা হলেও জ্যাকসনের বিশ্বাস টিকা তার বাবার শারীরিক সমস্যাকে আরো জটিল করে তুলেছিল।

‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে কথা বলতে গিয়ে জ্যাকসন জানান, তার বাবা শুরুতে টিকা নিতে চাননি, কিন্তু কাজের প্রয়োজনে নিতে বাধ্য হন। তিনি জানান, ওয়ার্ন হয়তো তিন বা চারটি ডোজ নিয়েছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পর প্রথম দিকে তিনি সরকার, করোনা এবং টিকাকে দায়ী করেছিলেন বলেও স্বীকার করেন জ্যাকসন।