জাইমার পর শেরেবাংলায় এবার মির্জা ফখরুল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি। শুক্রবার হওয়ায় জুমার নামাজ পড়ে স্টেডিয়ামে আসেন মির্জা ফখরুল। এ সময় তার সাথে ছিলেন দুই নাতি। স্টেডিয়ামে ঢোকার পর তাকে অভ্যর্থনা জানান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

এরপর সরকারের এই প্রভাবশালী মন্ত্রীকে প্রেসিডেন্ট বক্সে নিয়ে যান বিসিবি কর্তারা। সেখানে বসে খেলা উপভোগ করছেন বিএনপি মহাসচিব। প্রেসিডেন্ট বক্সে তার সাথে একই বক্সে বসে খেলা উপভোগ করেছেন অস্ট্রেলিয়া ও বিট্রিশ হাইকমিশনার।

এর আগের ম্যাচে প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমান ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেন।