রুয়েটে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৯ মে

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আড়ম্বপূর্ণ ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয়া হবে আগামী ৯ মে। প্রতিবছর নবীন শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন শেষে ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ১৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রুয়েট প্রশাসন।

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪টি বিভাগের বিপরীতে মোট এক হাজার ২৩০ আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে।