খুবির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Printed Edition

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা যঃঃঢ়://ধঢ়ঢ়ষু.শঁ.ধপ.নফ/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম (ঈযড়রপব ঋরষষরহম) পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রমের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হবে।

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি। এরপর ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত) মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ভর্তি কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।