বিডার সাথে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চুক্তি
Printed Edition
দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মধ্যে একটি সমঝোতাস্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান এবং বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন-এর মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো: শাহারুল হুদা। এই সমঝোতাস্মারকের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলাসহ গুরুত্বপূর্ণ সেবা আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো: শাহীনুজ্জামান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব অপারেশন মো: তৌহিদুজ্জামান ফুয়াদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন এবং বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।