সিনিয়র ডিভিশন ফুটবল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিনিয়র ডিভিশর ফুটবল লিগে গতকাল জয় পেয়েছে টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল। তাদের ৪-১ গোলে জয় নবাবপুর ক্রীড়া চক্রের বিপক্ষে। গোলদাতা মাসরুর, উদয়, খলিলুর এবং সোহন। নবাবপুরের গোলদাতা সোহাগ। আলমগীর ও জুয়েলের গোলে ফ্রেন্ডস সোশ্যাল অর্গানাইজেশন ২-০ হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। আবদুল মোনাইম সাইমনের গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ১-০তে হারিয়েছে ঢাকা ইউনাইটেডকে।