সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
শৈলকুপায় সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে মোহন শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পরে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের বিষয়ে এলাকাবাসী জানায়, মাধবপুর গ্রামের বিএনপির সমর্থক শের আলী মাতব্বর ও একই গ্রামের মশিউর রহমান মাতুব্বরের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে রক্তয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন মোহন শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্বাস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা জাব্বার হোসেন বলেন, দুই মাতব্বরের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। মাঝে মধ্যে উত্তেজনা দেখা দিলেও তা আগে বড় আকার ধারণ করেনি। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দুই পরে সংঘর্ষে একজন নিহত হন। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।
পরীাকেন্দ্রে গণহিস্ট্রিয়ায় আক্রান্ত শিার্থীরা
পিরোজপুরের জিয়ানগরে দাখিল পরীাকেন্দ্রে গণহিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ পরীার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে চারজন পরীার্থী কেন্দ্রে ফিরে পরীা দিলেও একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে সময় আরবি প্রথম পত্রের পরীা চলছিল। প্রত্যদর্শীরা জানান, পরীা শুরুর প্রায় এক ঘণ্টা পর ৮ নম্বর করে চারজন এবং ৯ নম্বর করে একজন পরীার্থী হঠাৎ অসুস্থ হয়ে একে একে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিক্যাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেয়ার পর চারজন পরীার্থী কিছুটা সুস্থ হলে তাদের আবার কেন্দ্রে পাঠানো হয়। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীাকেন্দ্রের সভাপতি হাসান মো: হাফিজুর রহমান বলেন, অসুস্থদের মধ্যে বিথী আক্তার নামে এক পরীার্থী এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেণে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে এটিকে গণহিস্ট্রিয়ার ঘটনা বলে ধারণা করছে। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা।
বাঁশখালীতে কৃষকের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাড়ি থেকে ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে নিখোঁজের তিন দিন পরে মো: শাহ আলম (৭০) নামে এক বয়োবৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক শাহ আলম একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো: এজাহার মিয়ার ছেলে। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে শাহ আলম নিজের ধানতে পাহারা দিতে বাড়ি থেকে বের হন। তিনি রাতেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে স্থানীয় কৃষকরা পাহাড়ি এলাকায় ধানেেত শাহ আলমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও বন বিভাগে খবর দেন। লাশ উদ্ধারের বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক খালেদ সাইফুল্লাহ বলেন, নিহতের পরিবারের প থেকে কোনো অভিযোগ নেই। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।
মুন্সীগঞ্জে গ্রেনেড-বিদেশী পিস্তল উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদিখান ও রাজধানীর ডেমরা থানায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড, বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাব-১০। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডেমরা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দু’টি গ্রেনেড উদ্ধার করা হয়। অপর দিকে গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন জানান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং নাশকতা প্রতিরোধে র্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মুন্সীগঞ্জ প্রতিনিধি।
কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই
নাটোরের নলডাঙ্গায় আগুনে আটটি ছাগল পুড়ে গেছে এক কৃষকের। এতে তার প্রায় দুই লাখ টাকার তি হয়েছে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার নশরতপুর গ্রামে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২২ এপ্রিল দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: সাহাবুরের ছাগলঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরে থাকা ১০টি ছাগলের আটটি পুড়ে মারা যায় এবং দুু’টি ছাগল দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া পশ্চিম ও উত্তর পাশের দু’টি বসতবাড়িও তিগ্রস্ত হয়। এতে আবু তাহেরের বাড়িতে থাকা নগদ ২০ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায় এবং আবুল কালাম আজাদের ঘরে রাখা ভুট্টা পুড়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাসুদ তালুকদার। তিনি তিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। পরবর্তী সময়ে সরকারি সহায়তার আশ্বাস দেন। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।
অধ্যরে ওপর হামলার প্রতিবাদ
নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্য নূর সাখাওয়াত হোসেন মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নরসিংদী প্রেস কাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, পল্লী চিকিৎসক নারায়ণ চক্রবর্তী, সমাজসেবক সতীশ চন্দ্র বিশ্বাস, কবির আহমেদ, সানাউল্লাহ মিয়া, কলেজের প্রাক্তন শিার্থী হাবিবুর রহমান, আবির হোসেন, ফারজানা রুমা, তাহমিনা মৌসুমী ও রোকসানা আক্তারসহ অনেকে। বক্তারা বলেন, শিাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এতে শিার পরিবেশ বিঘিœত হচ্ছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দুর্বৃত্তরা কলেজে প্রবেশ করে অধ্য নূর সাখাওয়াত হোসেনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। নরসিংদী প্রতিনিধি।