সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর বাজেট
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতারের সভাপতিত্বে শহীদ ডা: মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ। এবারের প্রস্তাবিত বাজেটে মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অণুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’ ৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র্যাংকিং এ আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়।
সভায় ২০২৫-২৬-এর সংশোধিত বাজেট, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, উন্নয়ন বাজেট এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন বিষয় চালু ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অনুমোদন ও ঘোষণা করা হবে।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসানের সঞ্চালনায় সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী উপস্থিত থেকে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা দেন।
সভায় বিএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মো: মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউর রেজিস্ট্রার ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: মোস্তফা কামাল, মেডিসিন অনুষদের ডিন ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: শামীম আহমেদ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: মো: মওদুদুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব ডিভিশনের পরিচালক (অবসরপ্রাপ্ত) মো: রেজাউল করিম হাওলাদার মূল্যবান মতামত দেন। বিজ্ঞপ্তি।