মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব : হুম্মাম কাদের চৌধুরী
Printed Edition
দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি আরো বলেন, গত এক বছরে এ ধরনের নির্মম ও বর্বর ঘটনা আর ঘটেনি। শনিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রন্টের আহবায়ক বাবলু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক লিটন দে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মহসিন, সাবেক আহ্বায়ক শওকত আলী নূর। হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুপ চৌধুরী, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বৌদ্ধ ফোরাম নেতা বিধান বড়ুয়া, কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, সুমন দাশ, রনি দাশ, সাজু দাশ, জয় চক্রবর্তী, সুফল বসাক, রাজীব দে, রিটন শীল, সুমন দে ও জিকু বড়ুয়া। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।