সন্তানদের ঘুম পাড়িয়ে লটারিতে মিলল পুরস্কার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
আমেরিকার ভার্জিনিয়ার এক ব্যক্তি তার সন্তানদের ঘুম পাড়িয়ে দেয়ার পর মানসিক প্রশান্তির জন্য নিয়মিত অনলাইন লটারি খেলতেন। তিনি যে এ রকম একটি লটারি জিতবেন ধারণাতেও ছিল না। তবে তাই ঘটল। যার ফলস্বরূপ তিনি ২ লাখ ডলারের জ্যাকপট লটারি জিতেছেন। নর্থ চেস্টারফিল্ডের বাসিন্দা ল্যারি বেইলি ভার্জিনিয়া লটারির কর্মকর্তাদের জানান যে, তিনি ঘুমানোর আগে মানসিক প্রশান্তির জন্য প্রতি রাতে অনলাইন লটারি খেলেন এবং গত ১৮ মার্চ তিনি তার সন্তানদের ঘুম পাড়িয়ে দেয়ার পর ‘বাকস ট্রিপল প্লে’ গেমটি বেছে নেন।
বেইলি বলেন, ২ লাখ ডলারের জ্যাকপট জিতে তিনি হতবাক হয়ে গেছেন। তিনি বলেন, ‘আমি বড় বিজয়ীদের ছবি দেখেছি, কিন্তু কখনো ভাবিনি যে এটা আমি হবো। আমি হতবাক!’
বেইলি জানান, পরিবারের যতœ নেয়া এবং সম্ভবত সপরিবারে ছুটি কাটাতে যাওয়া ছাড়া জেতা অর্থ দিয়ে তার আপাতত কোনো পরিকল্পনা নেই।