ভারতে কারাভোগ শেষে ফিরলেন দুই নারী
Printed Edition
বেনাপোল (যশোর) সংবাদদাতা
ভারতে পাচারের শিকার দুই নারী সে দেশে কারাভোগ শেষে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।
মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত দু’জন হলেন, বাগেরহাট জেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতের আঁধারে ভারতে যায়। সেখানে তারা নয়াদিল্লিতে অবস্থান করেন এবং বাসাবাড়িতে কাজ করতেন। গত বছরের ১১ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদেরকে আদালতে পাঠায়। আদালত তাদেরকে দমদম সেন্ট্রাল জেল পাঠায়। সেখানে তারা পাঁচ মাস কারাভোগ করেন। জেল থেকে বেরোনোর পর এনজিও সংস্থার সেল্টার হোমে রাখা হয়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির পর গতকাল তারা দেশে ফিরে এসেছেন।