ময়মনসিংহের ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সম্পাদক আমিনুল

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ত্রিশাল সমিতির বার্ষিক সাধারণ সভায় তিন বছরের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমানকে সভাপতি এবং ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ত্রিশাল সমিতি ময়মনসিংহের আয়োজনে ইফতার মাহফিল ও সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সাধারণ সভায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমদ, আজাহারুল ইসলাম, সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ প্রমুখ।

দ্বিতীয় পর্বে সর্বসম্মতভাবে আগামী তিন বছরের জন্য ময়মনসিংহের ত্রিশাল সমিতির নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকনকে নির্বাচিত করা হয়।

পরে ইফতার মাহফিলে সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতিসহ সব মরহুম সদস্যদের রূহের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।