প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Printed Edition

গত ১৩ মার্চ শুক্রবার দৈনিক নয়া দিগন্ত ৭-এর পাতায় ‘মুন্সীগঞ্জে সরকারি জমির রাস্তা নিয়ে ফের বিতর্ক’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কাজী রুবেল। ক্রয়মূলে ওই জমির মালিক হিসাবে নিজেকে দাবি করেছেন। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সংবাদদাতার পাঠানো তথ্য সঠিক নয়। যারা সরকারি প্রভাব খাটিয়ে নিয়ম না মেনে রাস্তা নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে আমি বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। ১২ ফুট রাস্তা নির্মাণের কথা থাকলেও তা পরবর্তীতে ১৬ ফুট নির্মাণ করা হয়েছে। আবার আমার বাড়ির সামনে এসে ওই একই রাস্তা ১৯ ফুট নির্মাণ করা হয়েছে যার প্রতিবাদ জানাই। তিনি আরো উল্লেখ করেন, সংবাদে উল্লেখিত চেয়ারম্যান আজিজের সাথে তার কোনো সখ্যতা নেই, উল্টো বিরোধিতা রয়েছে। তিনি বাংলাদেশের কোনো রাজনীতির সাথেও যুক্ত নন। তিনি স্পেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং ক্রয় সূত্রে ওই জমির মালিক।