এলজিইডিতে জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Printed Edition

গত ২৮-৩০ ডিসেম্বর পর্যন্ত এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শেষে হয়েছে। প্রশিক্ষণের সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো: লতিফ হোসেন উপস্থিত ছিলেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও পরামর্শকরা। প্রশিক্ষণে এলজিইডির ত্রিশজন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশ নেন। প্রশিক্ষণে প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো: আবুল কাশেম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।