ড্যাফোডিল কম্পিউটার্সের ২৮তম এজিএম ও তৃতীয় ইজিএম অনুষ্ঠিত
Printed Edition
আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির ২৮তম এজিএম এবং ৩য় ইজিএম গতকাল হাইব্রিড প্লাটফরমে অনুষ্ঠিত হয়। এজিএমে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির চেয়ারপারসন শাহানা খান সভাপতিত্ব করেন এবং ব্যবস্থাপনা পরিচালক ২০২৪-২৫ ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির ডাইরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বৃন্দ ও কোম্পানি সেক্রেটারিসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডাররা নোডিভিডেন্ডসহ ২০২৪-২৫ইং অর্থবছরের হিসাব অনুমোদন করেন। আগামী অর্থবছরে আরো ভালো ব্যবসা করার আশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করেন ইজিএমে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে নেয়া ৪৯,০৩,৫০,০০০ টাকা লোনের বিপরীতে ১৫ টাকা দরে ৩,২৬,৯০,০০০ শেয়ার ইস্যুর এজেন্ডাটি ১০০% ভোটে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।