রুয়েটের ক্লাসরুমে খুলে পড়ল সিলিং ফ্যান এক শিক্ষার্থী আহত

Printed Edition

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পরে এক শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। ফ্যানের পাখা ঘাড়ের ওপর পড়লে আহত হন ফরহাদ। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর রুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকির করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্টের সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।