সাভারে দুই চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার পৌর এলাকার বাসস্ট্যান্ডসংলগ্ন মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের পেছনে পরিত্যক্ত ডোবা হতে গতকাল রোববার সকালে দুই চোখ উপড়ানো এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম কালাম মিনা (৩৫), তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদুর রহমান মিনা ওরফে সাইদ মিনার ছেলে।
পরিবার ও স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত কালাম মিনা মুদি-মনিহারি ব্যবসা করতেন। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য জনৈক ব্যক্তির কাছে টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ ছিল তার সাথে। সকালে মজিদপুরের জনৈক সেলিম মিয়ার ফাকা পরিত্যক্ত জায়গায় কালাম মিনার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।