এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
Printed Edition
মোহাম্মদ জয়নাল আবেদীন
সহকারী অধ্যাপক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। চলতি বছরের প্রাপ্ত আয় লিপিবদ্ধ হয়-
র. প্রাপ্তি ও প্রদান হিসাবে
রর. আয়-ব্যয় বিবরণীতে
ররর. আর্থিক অবস্থার বিবরণীতে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২। সোনারগাঁও তরুণ সংঘের আর্থিক অবস্থার বিবরণীতে উইল করা ধনদৌলত নিচের কোথায় দেখানো যায়?
র. মূলধন তহবিলের সঙ্গে যোগ করে
রর. আলাদাভাবে দায়ের দিকে
ররর. আয়-ব্যয় বিবরণীতে আয় হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দিগন্ত ক্লাবের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখের তথ্যগুলো হলো- হাতে নগদ ২,০০০ টাকা, বকেয়া মজুরি ৪০০ টাকা, বকেয়া চাঁদা ৫০০ টাকা, দালানকোঠা ১২,০০০ টাকা, ১০% সুদে ঋণপত্র ৭,০০০ টাকা, ইজারা সম্পত্তি ৮,০০০ টাকা।
৩। দিগন্ত ক্লাবের প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ কত?
ক) ১৫,১০০ টাকা
খ) ১৫,৫০০ টাকা
গ) ২২,১০০ টাকা
ঘ) ২২,৫০০ টাকা
উত্তর : ১. ক, ২. ক, ৩. ঘ।