নিউ ইয়র্কে রেস্টুরেন্টে বাসচালককে গুলি করে হত্যা

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

নিউ ইয়র্কের কুইন্সের একটি বার্গার রেস্টুরেন্টে গুলিতে নিহত হয়েছেন এমটিএ বাসচালক ডেমেট্রি ম্যাকেকে জুনিয়র (২৯)।

মঙ্গলবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে কিউ গার্ডেন্সের হ্যাঙ্গার ১১ বার্গারস অ্যান্ড ব্রুজে দুই মুখোশধারী ব্যক্তি ঢুকে এক প্রতিদ্বন্দ্বীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি ম্যাকেকে জুনিয়রের বাহু ভেদ করে বুক ও হৃদয়ে লাগে। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, নিহতের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তিনি ঘটনাস্থলে কেবল একজন নিরীহ গ্রাহক ছিলেন। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এনওয়াইপিডি।