বেন গভিরকে সাজাপ্রাপ্ত অপরাধী বলায় শাস্তির মুখে ইসরাইলি পুলিশ কর্মকর্তা
Printed Edition
হারেৎজ
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ‘সাজাপ্রাপ্ত অপরাধী’ বলায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। বেন-গভিরের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনসহ ১৩টি অপরাধে সাজা থাকলেও পুলিশ ওই কর্মকর্তার মন্তব্যকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে।
তদন্ত শেষে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বেন-গভিরকে সাজাপ্রাপ্ত অপরাধী বলা একটি রাজনৈতিক মন্তব্য। অথচ তার বিরুদ্ধে বর্ণবাদে উসকানি, সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ততা, সন্ত্রাসী সংগঠনের পক্ষে প্রচার চালানো, অবৈধ সমাবেশে অংশগ্রহণ, দাঙ্গা এবং সম্পত্তি ধ্বংসের মতো অপরাধের সাজা রয়েছে। এ ছাড়া পুলিশ বাহিনীকে নিজের ব্যক্তিগত মিলিশিয়া বাহিনীতে পরিণত করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে ইসরাইলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা বেন-গভিরকে পদ থেকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। পুলিশে বেআইনি রাজনৈতিক হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক শৃঙ্খলা ক্ষুণ্ন করার অভিযোগে এই আবেদন করা হয়। সুপ্রিম কোর্ট এই আবেদনের ওপর শুনানি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।