লোহিত সাগরে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না হাউছিরা

Printed Edition

আলজাজিরা

বাব আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লোয়েডস লিস্টকে এ তথ্য জানিয়েছে লোহিত সাগরে হাউছিদের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা তদারককারী সংস্থা হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার (এইচওসিসি)।

শুক্রবার প্রকাশিত লোয়েডসের একটি রিপোর্টে হাউছি প্রতিষ্ঠিত এইচওসিসিকে উদ্ধৃত করে বলা হয়েছে, থথ‘এ বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই এবং বর্তমানে এই বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয়ার মতো কোনো পরিস্থিতি নেই।’