ভেনিজুয়েলায় ৪৬ রাজবন্দীর মুক্তি

Printed Edition

এএফপি

ভেনিজুয়েলায় ৪৬ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বন্দীদের পরিবারের সদস্যরা এএফপিকে এ তথ্য জানান। নিকোলাস মাদুরোর পতনের পর বৃহস্পতিবার এটি সর্বশেষ মুক্তির ঘটনা। গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করার পর থেকেই দেশটিতে কয়েকশ’ রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন এ প্রক্রিয়ার অন্যতম বড় সংস্কার। যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাদুরোর উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ এই আইন কার্যকর করেন। তবে এখনো অন্তত ৫০০ রাজনৈতিক বন্দী কারাগারে রয়েছেন।