ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্তির রুল হাইকোর্টের

Printed Edition

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের দেয়া আদেশের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে মন্ত্রণালয়ের ওই অফিস স্মারকের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।

হাতিয়া দ্বীপ সমিতির পক্ষে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।